অন্যায় বিচারের পরিণতি
অন্যায় বিচারের পরিণতি
0 Vote
View
কোন সমাজ ও দেশের মানুষ তখনই ভাল থাকতে পারে যখন সেখানে ন্যায় বিচার থাকে। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাতেই শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। ন্যায়বিচার শব্দটির আরবি প্রতিশব্দ আদল। যার বাংলা অর্থ সোজা করা, সমতা রক্ষা করা, কম-বেশি না করা, ইনসাফ করা, ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। ইসলামী আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায়বিচার। ন্যায়বিচার ছাড়া যেমন ইসলামী আইন বাস্তবায়ন সম্ভব নয়। তেমনি ইসলামী আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা করাও প্রায় অসম্ভব। আল্লাহতায়ালা কোরআন মাজিদে বলেছেন, ''আমি আমার রাসূলগণকে সুস্পষ্টই নির্দেশনাদি দিয়ে পাঠিয়েছি এবং তাঁদের সঙ্গে দিয়েছি কিতাব মানদণ্ড তথা ইসলামী আদালত, যেন লোকেরা ইনসাফ ও সুবিচারের ওপর প্রতিষ্ঠিত হতে পারে।" পবিত্র কোরআনের এ ঘোষণার আলোকে আমরা বলতে পারি সমাজ, রাষ্ট্র সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা এবং অগ্রগতি খুঁজে পেতে হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। আর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আইনের গুরুত্ব অপরিসীম। রেডিও তেহরান।



